রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ৫ আগস্ট পরবর্তী দফায় দফায় অভিযানের পরও মাদক কারবার এখনো নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে পুলিশের তালিকাভুক্তদের মধ্যে গডফাদারদের ঘিরে জেনেভা ক্যাম্পে সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক রয়েছে।
মাদক ব্যবসা
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, গেল ২০ বছরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে এক হাজার ব্যক্তি কোটিপতি বনে গেছে। তারা মাদক ব্যবসা করেই কোটিপতি হয়েছে। অবিলম্বে এসব মাদক কারবারিকে ধরতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গিরদা দুপ্তারা এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় পানের বরজে গাঁজা চাষের অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় তার বরজ থেকে ৬টি গাঁজা গাছ জব্দ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া শহরে পুলিশের নজর এড়াতে বাড়ির সামনে সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা চালাত এক দম্পতি। তবে শেষ পর্যন্ত সেই কৌশল কাজে আসেনি। অভিযানে ধরা পড়েছেন চক্রটির নারী সদস্য, আর পালিয়ে গেছেন তার স্বামী।
ভাঙ্গায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতির বাড়ির দুটি ভবন ভেঙে দিয়েছে এলাকাবাসী। এ সময় ভবনের বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে দেয় বিক্ষুব্ধ জনতা।
গোপালগঞ্জের সদরে ৪ হাজার ৫০০ পিচ ইয়াবাসহ বৃষ্টি মন্ডল(১৯) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩১ মে) রাতে উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ইয়বা তাকে আটক করা হয়।
পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. মাহাবুব প্যাদা তুহিন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মৌলভীবাজারের জুড়ীতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজা এবং ১৫টি গাঁজার গাছসহ চন্দন চাষা (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৩০৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি, দক্ষিণ)।